রাজধানীর বনানী এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত কর্ক সিট ও হার্ডবোর্ডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৭টা ৭ মিনিটে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ইউনিটগুলো সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।রাজধানীর বনানী এলাকার চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত কর্ক সিট ও হার্ডবোর্ডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৭টা ৭ মিনিটে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ইউনিটগুলো সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।